গত ৩ মার্চ ২০২৪ রোজ রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর সাথে কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ শাখার সভাপতি কবি করুণা আচার্য ও কেন্দ্রীয় কমিটির তথ্য, প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম।
সাক্ষাৎকার শেষে কলম একাডেমি লন্ডনের পক্ষে সম্প্রতি প্রকাশিত “অক্ষরে অমরতা” বইটি নেতৃবৃন্দ মেয়র মহোদয়কে উপহার দেন। এসময় মেয়ব কলম একাডেমি লন্ডন সাহিত্যে ও মানব কল্যানে বিশ্বময় অবদান রাখায় সংগঠনের ভুয়সী প্রশংসা করেন।
তিনি উপস্থিত কলম একাডেমি লন্ডন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং আগামীতে কলমের প্রতিটি কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।












